সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান

নিজস্ব প্রতিবেদক

মে / ০৫ / ২০২৬

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান
ad-spce

সিলেটের নতুন ডিআইজি রাজশাহীর পুলিশ কমিশনার (ডিআইজি) ড. মো. জিল্‌লুর রহমান। আর সিলেট রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত আদেশে তাদেরকে বদলির মাধ্যমে নতুন করে পদায়ন করা হয়।


ড. মোঃ  জিল্‌লুর রহমান ১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার শিরোনাম ছিল- “Policing and Protection of Rohingyas in Cox’s Bazar Camps: Exploring Security Challenges and Effective Policing.”


১৯৯৯ সালে ১৮তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে তিনি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।


২০০৮–২০০৯ সালে তিনি জাতিসংঘের সুদান মিশন (UNMISS)-এ পার্সোনেল অফিসার, লজিস্টিক অফিসার এবং স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩–২০১৪ সালে তিনি ইউনাইটেড নেশনস হাইব্রিড মিশন ইন দারফুর (UNAMID)-এ স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, হুমকি মোকাবিলা, পূর্ব প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানে বিশেষ ভূমিকা রাখেন।


তিনি জাতিসংঘ, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শান্তিরক্ষা অভিযানে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৯ সালে UNMISS এবং ২০১৩ সালে UNAMID মিশনে United Nations Medal লাভ করেন।


তিনি বিভিন্ন পেশাগত সংগঠনের সক্রিয় সদস্য, যার মধ্যে রয়েছে-


Public Administration Alumni Association


Bangladesh Civil Service Association (18th Batch)


Bangladesh Civil Service (Police) Association



দীর্ঘ কর্মজীবনে তিনি এসএসএফ, ট্যুরিস্ট পুলিশ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‍্যাব, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ডিএমপি—সহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটসমূহে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।


৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য মহানগর গড়ে তোলাই তার অঙ্গীকার। এ লক্ষ্য পূরণে তিনি নাগরিক সমাজ, গণমাধ্যম, প্রশাসন এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশী।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. জিললুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে: বিদ্যুৎমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce