পুণ্যভূমি ডেক্স
মে / ০৩ / ২০২৬
সিলেটসহ দেশের চার বিভাগের ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এসময় সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
শনিবার (০২ মে) আবহাওয়া অধিদপ্তর এ সংক্রান্ত এক সতর্কবার্তায় এসব তথ্য জানায়।
সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।