সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার --------------এমরান চৌধুরী এমপি

বিজ্ঞপ্তি

মে / ০৪ / ২০২৬

সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার  --------------এমরান চৌধুরী এমপি
ad-spce

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন- সরকারিভাবে নিবন্ধন করে হজে গেলে যে অনেক সুবিধা পাওয়া যায়, সেই তথ্য বা খবর বিভিন্ন মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ জানার অভাবে বেসরকারিভাবে হজে যায়। প্রচারণার স্বার্থে যা যা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব করা উচিত।

সোমবার (৪ মে) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে ইমাম-খতিবদের নিয়ে অনুষ্ঠিত ‘জেলার হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মনজুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যের আগে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারি নিবন্ধন করে মুসল্লিদের হজে যাওয়ার চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়- সরকারি থেকে বেসরকারিভাবে মানুষ হজে যান বেশি। 

সংশ্লিষ্টরা বলছেন- সরকারিভাবে নিবন্ধন করে হজে গেলে কী কী সুবিধা পাওয়া যায় সেটি না জানার কারণেই এমনটি ঘটছে।

ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) আশরাফুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

উল্লেখ্য, আগামী বছরের হজের সরকারির নিবন্ধনের আগে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি জেলায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক এমন কর্মশালা অনুষ্ঠিত হবে। আজকের সিলেটের অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার --------------এমরান চৌধুরী এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুপুরের মধ্যেই ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী, নদীবন্দরে সতর্কতা সংকেত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির বিমানের নেটওয়ার্ক বাড়াতে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে—বাণিজ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫% বেশি বৃষ্টি, এ মাসে ঘূর্ণিঝড়ের আভাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৬ ডিআইজিসহ আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce