হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

পুণ্যভূমি ডেক্স

মে / ০৫ / ২০২৬

হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের  মৃত্যু
ad-spce

মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।


 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়াসহ দুজনে গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে হঠাৎ ধানবোঝাই নৌকা ডুবে যায়। 


 আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন‍্য বেঁচে গেলেও চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে যায়। স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 নিহত চা শ্রমিক রঞ্জন বাউরী (৪০) চাতলাপুর চা বাগানের ৪৪নং পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর ছেলে।


 স্থানীয় আব্দুর রউফ বলেন, রঞ্জন ধান কাটা শ্রমিক হিসেবে ১৫-২০ দিন ধরে এলাকার অনেকের ধান কাটার কাজ করছে। এমন মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।


 রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তার স্বজনদের খবর দিয়েছি। তাদের সঙ্গে আলাপ করে আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে চালু হতে যাচ্ছে পাথর কোয়ারি!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক শর্তে দীর্ঘক্ষণ মার্কেট খোলা রাখতে মন্ত্রণালয়ে আবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরের মাটিয়ান হাওর ব্যতিক্রম বৈরী আবহাওয়ায় ধান তুলেছেন কৃষকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার --------------এমরান চৌধুরী এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce