নিজস্ব প্রতিবেদক
মে / ০৩ / ২০২৬
সিলেটে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৮ জন মারা গেছেন। রবিবার(৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৮ জন মারা যান। আহত হন আরও কয়েক জন।
হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবীর।