দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে: বিদ্যুৎমন্ত্রী

পুণ্যভূমি ডেক্স

মে / ০৫ / ২০২৬

দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে: বিদ্যুৎমন্ত্রী
ad-spce

দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি স্বীকার করেছেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।


মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, দেশের কোথাও লোডশেডিং নেই। তবে কারিগরি ত্রুটির কারণে হয়ত কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে। আগে কৃত্রিম সংকট তৈরি করে দেশে জ্বালানি সংকট তৈরি করা হয়েছিল। যারা ডিজেল চুরি এবং এই কৃত্রিম সংকটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 


এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানিয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত টানা এক সপ্তাহ দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আগের তুলনায় এখন চাহিদা মেটানোর মতো উৎপাদন সক্ষমতা রয়েছে। ছোট কিছু বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে আগে উৎপাদনে ঘাটতি ছিল, তবে বর্তমানে সেই সমস্যা নেই। পরিকল্পনা অনুযায়ী সামনের দিনগুলোতেও শূন্য লোডশেডিং ধরে রাখার চেষ্টা চলছে।


পিডিবি আরও জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বর্তমানে কয়লা সরবরাহ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। তেল ও গ্যাসের সীমাবদ্ধতার কারণে সেগুলো সাশ্রয়ীভাবে ব্যবহার করা হচ্ছে, আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত উৎপাদন পাওয়া যাচ্ছে। পটুয়াখালীর আরএনপিএল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এরই মধ্যে বাণিজ্যিক উৎপাদনে এসেছে এবং আরেকটি ইউনিট শিগগিরই যুক্ত হবে।

 

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) চাহিদা, উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ এপ্রিল সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৭৯৩ মেগাওয়াট। একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়, ফলে সেদিন কোনো লোডশেডিং হয়নি।


এছাড়া গত ২৮, ২৯ ও ৩০ এপ্রিল চাহিদা ছিল যথাক্রমে ১১ হাজার ৪৭৫, ১১ হাজার ৩৬ এবং ১২ হাজার ৬১৪ মেগাওয়াট। এসব দিনেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ থাকায় লোডশেডিং হয়নি। মে মাসের শুরুতেও একই ধারা অব্যাহত থাকে। ১, ২ ও ৩ মে বিদ্যুতের চাহিদা ছিল যথাক্রমে ১০ হাজার ৪৬২, ১১ হাজার ৯২ এবং ১২ হাজার ৭৪৫ মেগাওয়াট। এসব দিনেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয়।


সরকারের পরিকল্পনা অনুযায়ী, সামনের দিনগুলোতেও এই ‘শূন্য লোডশেডিং’ পরিস্থিতি ধরে রাখার চেষ্টা চলবে।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

দেশে কোথাও লোডশেডিং নেই, যা হচ্ছে তা লাইনের ত্রুটির কারণে: বিদ্যুৎমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে চালু হতে যাচ্ছে পাথর কোয়ারি!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক শর্তে দীর্ঘক্ষণ মার্কেট খোলা রাখতে মন্ত্রণালয়ে আবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরের মাটিয়ান হাওর ব্যতিক্রম বৈরী আবহাওয়ায় ধান তুলেছেন কৃষকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce