সিলেট: চীনা প্রতিষ্ঠান ২৩২ কোটি টাকার যে প্রকল্পের কাজ পেয়েছে

পুণ্যভূমি ডেক্স

মে / ০২ / ২০২৬

সিলেট: চীনা প্রতিষ্ঠান ২৩২ কোটি টাকার যে প্রকল্পের কাজ পেয়েছে
ad-spce

দেশে জ্বালানি উৎপাদন বাড়াতে গভীর শিলাস্তরে অনুসন্ধান জোরদারের অংশ হিসেবে তিনটি অনুসন্ধান কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর মধ্যে একটি সিলেটে।

এসব কূপ খননে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৫ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা।  সিলেটে কূপ খননে ব্যয় ধরা হয়েছে ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা। তিনটি কূপ খননের কাজ পেয়েছে চীনের দুই প্রতিষ্ঠান।


অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘৩টি অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পের আওতায় শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১ কূপ খননের জন্য টার্ন-কি ভিত্তিতে (ডিজাইন, যন্ত্রপাতি সরবরাহ, নির্মাণ, পরীক্ষা– সবকিছু) ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।


এ জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। সব প্রক্রিয়া শেষে চীনের প্রতিষ্ঠান সিএনপিসি চুংকুইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কাজ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৫৭৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭১৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।বাংলাদেশ সংবাদ পরিবেশন


‘সিলেট-১২ নম্বর কূপ খনন’ প্রকল্পের আওতায় আনুষঙ্গিক কাজসহ কূপ খননের জন্য টার্ন-কি ভিত্তিতে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা চীনের প্রতিষ্ঠান সাইনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনকে নির্বাচিত করা হয়েছে। এতে ব্যয় হবে এক কোটি ৬২ লাখ ২২ হাজার ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট: চীনা প্রতিষ্ঠান ২৩২ কোটি টাকার যে প্রকল্পের কাজ পেয়েছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মহান মে দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce