চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

পুণ্যভূমি ডেক্স

মে / ০৫ / ২০২৬

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১
ad-spce

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ ঘটনায়  মঙ্গলবার (৫ মে) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।


স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রদেশটির রাজধানী চাংশায় অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এ বিস্ফোরণ ঘটে। আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এই এলাকাটিতে ঘটনাটি ঘটে।


বিস্ফোরণের পর ঘটনাস্থলে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজে প্রায় ৫০০ জন দমকল, উদ্ধার ও চিকিৎসাকর্মী কাজ করছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।


এ ঘটনায় স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধ্বংসস্তূপ ও আগুনের দৃশ্য দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।


উল্লেখ্য, গত বছর চীন বিশ্ববাজারে প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক সরবরাহে বড় অংশ জুড়ে রয়েছে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাওরে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে চালু হতে যাচ্ছে পাথর কোয়ারি!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক শর্তে দীর্ঘক্ষণ মার্কেট খোলা রাখতে মন্ত্রণালয়ে আবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে, জনশক্তির জয় হয়েছে: মোদি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরের মাটিয়ান হাওর ব্যতিক্রম বৈরী আবহাওয়ায় ধান তুলেছেন কৃষকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার --------------এমরান চৌধুরী এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce