বিজ্ঞপ্তি
মে / ২১ / ২০২৬
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন মুস্তাক আহমদ। বুধবার (২০ মে) সন্ধ্যায় কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডের এই কাউন্সিলরকে ২০২৬-২৭ মেয়াদের জন্য স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। একই সভায় নতুন ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেন নির্বাচিত হন।
সভায় বিদায়ী স্পিকার সুলুক আহমেদ নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেন। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও প্রথম নাগরিক হিসেবে কাউন্সিলর মুস্তাক আহমেদ এবং ডেপুটি স্পিকার নির্বাচনে আন্তরিক অভিনন্দন।
মেয়র আরও বলেন, “আমাদের এই নেতৃত্বদানকারী টিম টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সেবায় নিরলসভাবে কাজ করবে এবং এলাকাকে সকলের জন্য আরও উন্নত করতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ।”
গত ৩০ বছরেরও বেশি সময় ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাসরত মুস্তাক আহমদের জন্ম বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমার জালালপুরের খতীরা গ্রামে। সম্মানিত এক পরিবারে বেড়ে ওঠা মুস্তাকের জীবনের শুরুটা ছিল সংগ্রামের।বিজ্ঞপ্তি