পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী

পুণ্যভূমি ডেক্স

মে / ২০ / ২০২৬

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী
ad-spce

দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজার, এনবিআরসহ দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত সামিটে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর অস্থিরতার মধ্য দিয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে গেছে। বিপুল সংখ্যক শিল্প কারখানা হারিয়ে যাবার অন্যতম কারণ হচ্ছে সঠিক হিসাব ব্যবস্থা না থাকা।


তিনি বলেন, ব্যাংকগুলো থেকে এতগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে।


অর্থমন্ত্রী বলেন, দেশের ভালো ভালো কোম্পানি এখন পুঁজির ঘাটতিতে আছে। ন্যায্য প্রতিযোগিতা না থাকার কারণে এমনটা হয়েছে। ব্যাংকে টাকা রাখেন আমানতকারীরা। শেয়ারের মালিকানা থাকায় পর্ষদে বসে উদ্যোক্তারা ঋণ আবেদন মঞ্জুর করে দেন। অনেক ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি আছে। 


তিনি আরও বলেন, ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না; ব্যাংকের মালিকানা শেয়ারহোল্ডারদের, আর ব্যাংকের অর্থ আমানতকারীদের।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে আর্থিক রিপোর্ট ছিল খামখেয়ালিপনায় ভরা, এতে প্রতারিত হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। সম্পদের সঠিক মূল্য যাচাই না করে বড় বড় ঋণ দেওয়ার কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণের মুখে পড়েছে এবং একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটেছে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খুলনা মেডিকেলে আগুন: আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল নতুন কুঁড়ি স্পোর্টস -----মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যে নালিশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমপি আবুল হাসান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদের দিন সিলেটে কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মূলধারায় আনতে সরকার বদ্ধপরিকর সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সিলেটে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce