নিজস্ব প্রতিবেদক
এপ্রিল / ২২ / ২০২৬
যুক্তরাজ্যের হিলিংডন বারার লেবার পার্টি থেকে তৃতীয়বারের মত কাউন্সিলর প্রাথী হয়েছেন বৃটিশ বাংলাদেশী মোহাম্মদ ইসলাম।
কাউন্সিলর মোহাম্মদ ইসলাম হিলিংডন বারার প্রথম বৃটিশ বাংলাদেশী কাউন্সিলর।
কাউন্সিলর মোহাম্মদ ইসলাম বৃটিশ মূলধারার রাজনীতিতে বিগত ১৫ বছর থেকে জড়িত, তিনি যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের সাতে জড়িত থেকে কমিউনিটির সাথে কাজ করছেন।
এখানে উল্লেখ যে কাউন্সিলর মোহাম্মদ ইসলাম সিলেট বেতারের ডিউটি অফিসার এবং দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদের ছোট বেলার ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্যের মিডিয়ার ব্যক্তিত্ব মিছবাহ জামালের ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামালের এবং ব্যারিস্টার মোহাম্মদ শহিদুল ইসলাম শামীমের ছোট ভাই।
কাউন্সিলর মোহাম্মদ ইসলাম আগামী ৭মে নির্বাচনের জন্য সকলের কাছে দোয়ার অনুরোধ করছেন।
কাউন্সিলর মোহাম্মদ ইসলাম সিলেট কুয়ার পার এলাকার বাসিন্দা এবং সিলেট গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তার মূল বাড়ী।