শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল নতুন কুঁড়ি স্পোর্টস -----মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

মে / ২০ / ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল নতুন কুঁড়ি স্পোর্টস -----মন্ত্রী আরিফুল হক চৌধুরী
ad-spce

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

আজ (বুধবার) সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে চার জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সিলেট আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করাই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কিশোর খেলোয়াড়রাই আগামী দিনে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবান্বিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিতের প্রয়োজন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মাণ করে গেছেন। সেই ধারাবাহিকতাই প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে চার জেলার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সিলেট অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবলে কিক করে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল নতুন কুঁড়ি স্পোর্টস -----মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যে নালিশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমপি আবুল হাসান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদের দিন সিলেটে কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মূলধারায় আনতে সরকার বদ্ধপরিকর সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সিলেটে ৬ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ আরোপ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce