পুণ্যভূমি ডেক্স
মে / ২০ / ২০২৬
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবার নালিশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদে হস্তক্ষেপ চেয়েছেন। বুধবার (২০ মে) সকালে তিনি তার সাথে সাক্ষৎ করে নির্বাচনী আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতিরে নানা বিষয় নিয়ে কথা বলেন।
এসময় মুফতি মোহাম্মদ আবুল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মাদক-চোরাচলান দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও এগুলো বন্ধ করা সম্ভব হচ্ছে না। সেই সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও তেমন কোন গতিশীল নেই। পরে মন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে তাকে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম।