সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সাথে লন্ডনে বিসিএ'র প্রাণবন্ত মতবিনিময়

বিজ্ঞপ্তি

এপ্রিল / ০২ / ২০২৬

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সাথে লন্ডনে বিসিএ'র প্রাণবন্ত মতবিনিময়
ad-spce

সিলেট প্রেসক্লাবে সপ্তমবারের মতো নির্বাচিত সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সাথে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) ইস্ট লন্ডনে হ্যানবারি স্ট্রিটের মনটিফিউরি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করে । 


যুক্তরাজ্যে বাংলাদেশের সর্ববৃহৎ এই সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই।  বিসিএ সেক্রেটারি জনপ্রিয় উদ্যোক্তা ও সংগঠক মিটু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন। 


মতবিনিময় সভায় সিলেটের সহিত্য-সাংবাদিকতায় কিংবদন্তি পুরুষ, সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক মুক্তাবিস-উন-নুর সম্পর্কে ভূয়সি প্রশংসা করে বক্তব‍্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খোন্দকার এমবিই, সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (BBCCI) সাবেক প্রেসিডেন্ট সফল ব্যবসায়ী মুকিম আহমদ, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট দৈনিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, বিসিএর সিনিয়র সহ-সভাপতি ফায়জুল হক, বিসিএ নেতা ফরহাদ হোসেন টিপু, জাকির চৌধুরী প্রমুখ। 


সভায় বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করণ, প্রবাসীদের জমিজমা দখল-সহ ও অন্যান্য সমস্যা মোকাবেলায় নির্ভরযোগ্য সহায়তার জন্য জনাব মুকতাবিস-উন-নূরের সার্বিক সহায়তা কামনা করেন।

ad-spce

প্রবাস সংবাদ

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সাথে লন্ডনে বিসিএ'র প্রাণবন্ত মতবিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ হবে, দোকান মালিক সমিতির ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন : বিশ্বে তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে রেলযোগাযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগের সকল পেট্রলপাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখেই চলে গেল উদয়ন ট্রেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce