প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট শাখার সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মে / ২১ / ২০২৬

প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট শাখার সভা অনুষ্ঠিত
ad-spce

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার(২১ মে) সকালে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট শাখার কার্যকরি কমিটির সভা মধুবন সুপার মার্কেটের তৃতীয় তলায় সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট শাখার সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু তালেব মুরাদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী,প্রফেসর ডা.মোহাম্মদ আব্দুল সালাম,সাহিত্যিক কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, আতাউর রহমান সামসু এবং সৈয়দ শওকত আলী।


সভায় বিভিন্নজন অভিমত ব্যাক্ত করে বলেন, আমাদের সমাজে প্রবীণদের প্রতি ভালোবাসা, সম্মান, এবং যত্ন নেওয়া কেবল একটি দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। নতুন প্রজন্মদের উদ্দেশে মত প্রকাশ করে বলা হয় যে, পরিবারে বাবা-মা কিংবা দাদা-দাদী, নানা-নানী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের শেষ বয়সের দিনগুলো যেন শান্তি, নিরাপত্তা ও ভালোবাসায় ভরা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত।


সভায় প্রফেসর ডা.মোহাম্মদ আব্দুল সালামকে কার্যকরি কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখেন সাংবাদিক আফতাব চৌধুরী এবং তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।


এছাড়াও সংঘের বাঘবাড়ীস্থ প্রবীণদের জন্য হাসপাতালকে আরও বেগবান করার লক্ষে এবং সিলেটের শাহপরান বাইপাস এলাকার সংঘের দুই একর জায়গাতে প্রবীণদের জন্য হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা নির্মানের ক্ষেত্রে সিলেটের জেলা প্রশাসকসহ বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

প্রফেসর ডা.আব্দুস সালাম,  প্রবীণ হিতৈষী সংঘ এবং জালালাবাদ রোটারিক্লাব যৌথভাবে প্রবীণদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেমিনার করার প্রস্তাব রাখেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান সিলেট শাখার সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিশাল অজগর উদ্ধার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর মুস্তাক আহমদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জ্বালানি বিভাগের ‘রহস্যজনক’ সিদ্ধান্ত, হতে পারে ভয়াবহ গ্যাস সংকট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক চা দিবস: চুমুকে চুমুকে সুখের দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খুলনা মেডিকেলে আগুন: আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce