পেশা কখনও নির্দিষ্ট লিঙ্গের মধ্যে আটকে থাকতে পারে না : রাকুল

বিনোদন ডেস্ক

অক্টোবর / ১৪ / ২০২২

রাকুল
ad-spce

ছক ভাঙতে ওস্তাদ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। যেকোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে পারঙ্গম তিনি। ‘স্পার্ম ডোনার’ হয়ে অন্য পরিবারে হাসি ফোটানো, সমকামী হয়ে সমাজের কটূক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো— এবার আসছেন ‘স্ত্রী-রোগ বিশেষজ্ঞ’ সেজে। সিনেমার নাম ‘ডক্টর জি’, পর্দায় তার সঙ্গী হয়েছেন রাকুল প্রীত সিং।
শুক্রবার (১৪ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটি। এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
ভারতের উত্তর প্রদেশের মেয়ে ফাতিমা, এমবিবিএস পাশ করে পড়ছেন গাইনোকলজি নিয়ে। পর্দায় চিকিৎসকের চরিত্র যথাযথ ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এর জন্য রীতিমতো গাইনোলজির ক্লাস করেছেন রাকুল। তার কথায়, ‘মেডিক্যাল টার্মস শিখতে এক মাস ক্লাস করেছি। এরপর রীতিমতো গাইনোকলজির ক্লাস করতে হয়েছে, কীভাবে অপারেশন টেবিলে কথা বলতে হয়, যে সকল যন্ত্রগুলো ব্যবহার হয় তার নাম কী, সদ্যজাতকে কী করে ধরতে হয়— আর কত্তো কী! আমাদের সেটেও একজন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ থাকতেন। আমাদের সমাজের মেয়েরা এখনও তাদের ‘মেয়েজনিত’ কোনো সমস্যা নিয়ে পুরুষ ডাক্তারদের সঙ্গে কথা বলতে সঙ্কোচ বোধ করে। এমনটা হওয়া মোটেও উচিত নয় বলে মত দেন অভিনেত্রী। তার ভাষায়, আমাদের দেশের অন্যতম সেরা স্ত্রী-রোগ বিশেষজ্ঞরা কিন্তু পুরুষ। অথচ আমরা মেয়েরাই অনেক সময় তাদের সামনে নিজের সমস্যা খুলে বলতে পারি না।’ ‘ডক্টর জি’ একটি পারিবারিক সিনেমা বলে জানান রাকুল। তিনি বলেন, ‘খুব সুন্দর করে চিত্রনাট্য়টা লেখা। আমার কিন্তু মোটেই উপদেশ দেওয়ার চেষ্টা করছি না এই সিনেমার মাধ্যমে, আমরা শুধু বলতে চাইছি— একটা পেশা কখনও নির্দিষ্ট কোনো লিঙ্গের মধ্যে আটকে থাকতে পারে না, তোমার যোগ্যতাই তোমার সাফল্যের মাপকাঠি। আমি সকলকে আশ্বস্ত করছি এই সিনেমাটা আপনি নিজের বাবা-মা, পুরো পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন, এতটুকুও অশ্লীল মনে হবে না।’
উল্লেখ্য, অনুভূতি কাশ্যপ পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মানের চরিত্রের নাম নাম ডা. উদয় গুপ্তা। সিনিয়র ডাক্তারের চরিত্রে রয়েছেন শেফালি শাহ।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce