বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

পুণ্যভূমি ডেক্স

অগাস্ট / ২০ / ২০২৬

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ad-spce

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদায় অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন দুপুর ১টা ২৫ মিনিটে বঙ্গভবন ছাড়েন তিনি।


বঙ্গভবনে থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, বঙ্গভবন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির গাড়িবহর বের হচ্ছে। 


বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। 


বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন। 


এর আগে, গত ২৪ জুলাই দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন।


এদিকে, আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে জয়ী রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন।


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।


তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce