ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৬ / ২০২৬

ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির
ad-spce

টপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই দিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়। এবার তিনি ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার করেছেন।

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় পুনরায় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন এই অভিনেত্রী।

চয়নিকা চৌধুরী জানান, বর্তমানে তানিয়ার অবস্থা স্থিতিশীল হলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। বিশেষ করে মাথার চিকিৎসার কারণে কোনো ধরনের মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামী মাসের ১০ তারিখ আবারও ফলোআপের জন্য চেন্নাই যেতে হবে তানিয়া বৃষ্টিকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

এর আগে চয়নিকা চৌধুরী সামাজিক মাধ্যমে তানিয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

অন্যদিকে, নিজের অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমেও সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, ‘Surgery + ICU + Life Support = 11 days’

তানিয়া বৃষ্টির সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সবজি চাষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মালয়েশিয়ায় শাকিব, শুরু হলো ‘রকস্টার’-এর শুটিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খারগ দ্বীপ' দখলের ছক : মধ্যপ্রাচ্যে ক্ষিপ্রগতির প্যারাসুট বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের হুমকিতেও দমে নেই তেহরান, লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় শপথ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারে একদিনে প্রাণ গেল তিনজনের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce