কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

পুণ্যভূমি ডেক্স

অগাস্ট / ১৯ / ২০২৬

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ad-spce

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অন্তত আটজন। মারা যাওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। একই তথ্য দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।


আহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, হতাহত হওয়া ব্যক্তিরা হোটেলটির আবাসিক অতিথি ছিলেন। তাঁরা বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে।


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, হতাহত হওয়া ব্যক্তিরা হোটেলটির আবাসিক অতিথি ছিলেন। তাঁরা বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে।


কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই হোটেলটির অবস্থান। পাঁচতলা এই হোটেল ভবনের প্রতিটি তালায় রয়েছে বিভিন্ন হোটেল, বিভিন্ন নামে।


শিখা ইন হোটেলের এক আবাসিক অতিথি মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ আগুন লাগে তিনতলায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হোটেল। মানুষ আটকে পড়েন। হোটেলে ঢোকার পথ ছিল সরু ও অপ্রশস্ত। ছিল না অগ্নিনির্বাপণের ব্যবস্থা। এসব ছাড়াই হোটেলটি চলছিল।


নিহত ব্যক্তিদের নাম এখনো জানায়নি কলকাতা পুলিশ। তবে তারা বলেছে, ৯ জন মারা গেছেন, ৮ জন গুরুতর আহত। মারা যাওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক।


কলকাতা পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাতে ভারতের দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আগুনে ৯ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরা আছেন।


কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পাশে হোটেলটির অবস্থান। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে এনে হোটেলের আবাসিক অতিথিদের উদ্ধারের চেষ্টা করেন। ফায়ার সার্ভিস ধারণা করছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।


কতজন ওই হোটেলে ছিলেন, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে পাঁচতলা এ হোটেল ভবনের প্রতিটি তলায় আরও আবাসিক হোটেল আছে বিভিন্ন নামে। স্থানীয় লোকজন বলছেন, এখানে মূলত বাংলাদেশিরা বেশি আসেন। এসব হোটেলে থেকে তাঁরা চিকিৎসা করান।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রায়নগর হত্যাকাণ্ড নিরপরাধ কেউ হয়রানি নয়, অপরাধীর সর্বোচ্চ শাস্তি চান সন্তানরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টি পানির নিচে চট্টগ্রামের অনেক সড়ক, দুর্ভোগে নগরবাসী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মোহাম্মদ সুলতান এর মৃত্যুতে সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের পক্ষে দোয়া মাহফিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce