ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০১ / ২০২৬

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের
ad-spce

টালিউডের আলোচিত জুটি অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৫ বছর থেকে বেশ জানান দিয়েই প্রেম করছেন। তবে ‘বিয়ে’ কবে করছেন সে প্রশ্ন থেকেই যায় ভক্তদের মনে। তবে এবার হয়তো সত্যিই বিয়ে করতে যাচ্ছেন তারা। 


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঐন্দ্রিলার জন্মদিনে দেওয়া এক আবেগঘন পোস্টে অঙ্কুশ যেন প্রথমবার স্পষ্ট ইঙ্গিত দিলেন এবার আর দেরি করতে চান না। 


মঙ্গলবার (৩১ মার্চ) প্রেমিকার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। 


ছবিগুলোতে ধরা পড়ে তাদের সম্পর্কের নানা মুহূর্ত বন্ধুত্ব, ভালোবাসা আর সময়ের সঙ্গে একসঙ্গে বড় হয়ে ওঠার গল্প।


ক্যাপশনে অঙ্কুশ লেখেন, ১৫ বছর হয়ে গেল। প্রায় একসঙ্গেই বড় হয়েছি  আমার দেখা সবচেয়ে সৎ, সুন্দর আর খাঁটি মানুষটার জন্য অনেক ভালোবাসা… শুভ জন্মদিন। 


তবে এই মিষ্টি শুভেচ্ছার মধ্যেই ছিল বড় চমক। 

তিনি আরও যোগ করেন, আর হ্যাঁ, ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই যেন আমাদের দাদু-দিদা বলে না ডাকে তার জন্য আর বেশি দেরি করা যাবে না কিন্তু।


এই এক লাইনে যেন স্পষ্ট হয়ে যায় বিয়ের পরিকল্পনার কথা। অঙ্কুশের এই পোস্টে দেরি না করে জবাব দেন ঐন্দ্রিলা। তিনি লেখেন, আমি বাকরুদ্ধ  সবসময় ভালোবাসি তোমাকে আমার প্রিয় বন্ধু, আমার সব দুষ্টুমির সঙ্গী, আমার সবকিছু।


দুজনের এই আদান-প্রদান দেখে ভক্তরাও আর চুপ থাকতে পারেননি। কমেন্ট বক্সে বিয়ের দাবি যেন নতুন করে জোরালো হয়েছে। 


কেউ লিখেছেন,  এবার তো বিয়েটা করে ফেলুন!” আবার কেউ মজা করে বলেছেন, আর দেরি করলে সত্যিই কিন্তু বাচ্চারা দাদু-ঠাম্মা বলবে। অনেকেই আবার দীর্ঘদিনের এই সম্পর্ককে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন এই জুটির বিয়ে এখন সময়ের দাবি।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের তাড়া অঙ্কুশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডব্লিউটিও সম্মেলনে কোরিয়া ও ইইউ-এর সাথে বাণিজ্য চুক্তির প্রস্তাব বাংলাদেশের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে লাউয়াছড়ার মূল্যবান বনজ কাঠ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce