বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বিজ্ঞপ্তি

অগাস্ট / ১৯ / ২০২৬

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ad-spce

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ । মঙ্গলবার (১৮ আগস্ট) প্রতিষ্ঠানের নিজস্ব। ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।

‎২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ জন জিপিএ-৫ অর্জন করে। এর মধ্যে একজন শিক্ষার্থী গোল্ডেন। জিপিএ-৫ (প্রতিটি বিষয়ে এপ্লাস) অর্জন করে। শিক্ষার্থীদের এই সাফল্যে প্রতিষ্ঠানে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর ডা. এম. এ. মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোসলেহ উদ্দিন ভূঞাঁ (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদ, একাডেমিক হেড বিজিত দেব রায়, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

‎পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সিনিয়র শিক্ষক সৈয়দ মেহদী মাহবুব স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের একপর্যায়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. এম. এ. মতিন বলেন, শিক্ষার্থীদের অর্জিত এই ফলাফল প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

‎সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোসলেহ উদ্দিন ভূঞাঁ (অব.)  জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এই ঈর্ষণীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই সাফল্য শুধু কৃতী শিক্ষার্থীদের জন্য নয়, এটি পুরো প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের লক্ষ্য নির্ধারণ করবে এবং আগামী দিনের এসএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য এখন থেকেই মনোযোগী, পরিশ্রমী ও অধ্যবসায়ী হবে। একই সঙ্গে তিনি এই সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বাদশ শ্রেণির ছাত্র মুফতাসিম ফুয়াদ ফারদিন ভূইয়া। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রায়নগর হত্যাকাণ্ড নিরপরাধ কেউ হয়রানি নয়, অপরাধীর সর্বোচ্চ শাস্তি চান সন্তানরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টি পানির নিচে চট্টগ্রামের অনেক সড়ক, দুর্ভোগে নগরবাসী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce