দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

পুণ্যভূমি ডেক্স

অগাস্ট / ১৯ / ২০২৬

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
ad-spce

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্তের পরই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্যারোলে মুক্তির আবেদন করতে দীপু মনির আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।


বুধবার (১৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।


এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।


দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজের মৃত্যু হয়। তবে তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।


পরিবার সূত্রে জানা গেছে, তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে চিকিৎসাধীন ছিলেন। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে এসেছিলেন স্বজনরা।


তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার মৃত্যুর পর স্বামীর জানাজায় অংশ নেওয়ার জন্য দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টি সামনে এসেছে।


আইনজীবী ও স্বজনরা জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তারা মুন্সীগঞ্জে রয়েছেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রায়নগর হত্যাকাণ্ড নিরপরাধ কেউ হয়রানি নয়, অপরাধীর সর্বোচ্চ শাস্তি চান সন্তানরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টি পানির নিচে চট্টগ্রামের অনেক সড়ক, দুর্ভোগে নগরবাসী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce