বিজ্ঞপ্তি
মে / ২৮ / ২০২৬
বুধবার (২৭ মে) সকালে রয়েল লন্ডন হাসপাতালে লন্ডন প্রবাসী ময়মুন্নেছা বেগম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৯২ বছর।
মরহুমা ময়মুন্নেছা লন্ডনে একজন সমাজসেবী ও মানবাধিকার কর্মী ছিলেন।
তিনি ও তার স্বামী মরহুম আব্দুল মান্নান খান ১৯৬২ সাল থেকে লন্ডন প্রবাসী ছিলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ও ১৯৭৮ সালে বৃটেনের বাংগালী
কমিউনিটির বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাডে নিজেকে জড়িত রেখেছেন, স্বামীর পাশে থেকে মরহুমা তাবলীগ জামাতের খেদমত করতেন যেমন ঘরে ঘরে মহিলাদের জামাতে খেদমত করতেন ময়মুন্নেছা বেগম
এছাড়াও মরহুমার বড় ছেলে মরহুম আব্দুস সামাদ খান ( মানিক) যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে একজন গ্রাম সরকার হিসাবে খুবই জনপ্রিয় ও এলাকার জনগনের কাছে সমাদৃত ছিলেন।
উল্লেখ্য সমাজসেবামূলক কার্যক্রমের একটি অংশ হিসাবে মরহুমার বড় ছেলে মানিক ১৯৯৭ সালে সিলেটের খাদিমনগরের কাছে একটি পারিবারিক বিচার নিস্পওিকালে হঠাৎ হার্ট এটাকে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছোট ছেলে আব্দুস শহীদ খানও দীর্ঘ ৫৫ বছর ধরে লন্ডনে বসবাস করে কমিউনিটির কাজে জড়িত আছেন।
মরহুমার পরিবারের পক্ষে মরহুমার ছোট ভাইয়ের ছেলে মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল দোয়া চেয়েছেন,তিনি বলেন মরহুমা ময়মুন্নেছা বেগম তার জীবদ্দশায় সততা, দয়া, ধৈর্য এবং নম্রতার চর্চা করে গেছেন।
শুক্রবার (২৯ মে) ইষ্ট লন্ডন মসজিদে নামাজে জানাজা শেষে গার্ডেন অব পিসে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।