৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে নগরীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

পুণ্যভূমি ডেক্স

মে / ২৮ / ২০২৬

৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে নগরীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত
ad-spce

নগরীর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে।


বৃহস্পতিবার সকাল ৮টায় এই জামাত শুরু হয়।শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করেন ঐ মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।


এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।


নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।শাহী ঈদগাহ ছাড়াও নগর ও জেলার বিভিন্ন মসজিদ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।


দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।


ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।


নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, ইমামতি করেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হয় সকাল ৮টায়, ইমামতি করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়, ইমামতি করেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৬টায়। 


জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে নগরীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ঈদ জামায়াত কখন কোথায়?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‎ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা কাল,দৈনিক পুণ্যভূমির পক্ষে ঈদ মোবারক।

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশে সীমান্তে হঠাৎ শত শত মানুষ, শুভেন্দু বললেন ‘জলদি ভাগো’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাজধানীতে বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যু, আহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce