দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পুণ্যভূমি ডেক্স

মে / ২৮ / ২০২৬

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ad-spce

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


বৃহস্পতিবার (২৮ মে) যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, ‘দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা হলে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।’


যশোর ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন প্রতিমন্ত্রী ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহার শিক্ষা শুধু পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের ভেতরের পশুত্ব ও অহংকারও কোরবানি করতে হবে।


ঈদের জামাতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে আবার মার্কিন হামলা, বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আলোচিত সেই মহিষটির ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হরমুজ ঘিরে ফের উত্তেজনা, ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে নগরীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ঈদ জামায়াত কখন কোথায়?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‎ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce