জন্মদিনে জেনে নিন ‘বিগ বি’র জীবনের ১০ অজানা তথ্য

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১২ / ২০২২

জন্মদিনে জেনে নিন ‘বিগ বি’র জীবনের ১০ অজানা তথ্য
ad-spce

মঙ্গলবার (১১ অক্টোবর) বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের জন্মদিন। এদিন ৮০ বছরে পা রেখেছেন তিনি। যার মধ্যে ৫৩ বছরই কেটেছে রুপালি জগতে। প্রজন্ম থেকে প্রজন্মে অভিনয়ের সুবাস ছড়িয়ে দিয়েছেন ভারতীয় সিনেমার সর্বকালের সেরা এই সুপারস্টার। বর্ণিল এই জীবনে নানান ঘটনারও সাক্ষী হয়েছেন তিনি। ‘বিগ বি’র জীবনে তেমনই ১০ অজানা তথ্য নিয়ে এই আয়োজন-

১. ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি ‘ডাবল রোল’-এ অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

২. তার প্রকৃত পদবী শ্রীবাস্তব। কিন্তু পরে তিনি তার বাবা হরিবংশ রাই বচ্চনের নামের শেষ অংশ ‘বচ্চন’টিকে নিজের পদবী হিসাবে গ্রহণ করেন।

৩. ‘খুদা গাওয়া’ সিনেমার শুটিংয়ের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট অমিতাভকে দেশের বিমান বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেন। কোনও ভারতীয় অভিনেতার সঙ্গে এমন কিছু ঘটেনি।

৪. একটি মাত্র সাদা-কালো সিনমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। যেটির নাম ‘সাত হিন্দুস্তানি’।

৫. বিরল শারীরিক বৈশিষ্ট্য আছে তার। তিনি দু’হাতেই সাবলীলভাবে লিখতে পারেন।

৬. টানা ১২টি সিনেমা ফ্লপ হয়েছিল অমিতাভ বচ্চনের। তার পরেই ‘জঞ্জির’ সুপারহিট। অনেকে বলেন, ওই সিনেমা ফ্লপ হলে হয়তো তার ক্যারিয়ার শেষ হয়ে যেত।

৭. ছোটবেলায় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন অমিতাভ। পরে ভেবেছিলেন বিমান বাহিনীর সঙ্গে যুক্ত হবেন। কিন্তু হয়ে যান বলিউডের কিংবদন্তি অভিনেতা।

৮. প্রথম সিনেমায় অভিনয় করেননি তিনি। শুধু ভাষ্য দিয়েছিলেন। সিনেমাটির পরিচালক ছিলেন মৃণাল সেন। নাম ‘ভূবন সোম’।

৯. একই নামের দু’টি সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ। নাম এক হলেও সিনেমা দুটির মধ্যে কোনও মিলই নেই। নাম ‘দিওয়ার’। এগুলো মুক্তি পায় ১৯৭৫ ও ২০০৪ সালে।

১০. এশিয়ার প্রথম মানুষ হিসাবে অমিতাভ বচ্চনের মূর্তি মাদাম তুসোর মিউজিয়ামে জায়গা পায়।

ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হবিগঞ্জে ব জ্র পাতে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে আগস্টে: তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce