ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৭ / ২০২৬

ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ad-spce

সুনামগঞ্জের ধর্মপাশায় মাছের আড়ৎকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত নাসিম মিয়া (৩৫) সুনই গ্রামের মঞ্জুরুল হকের ছেলে।


রোববার দুপুরে ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের সুনই গ্রামে কারির বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধর্মপাশার সুনই গ্রামের নাসিম মিয়া ও আনু মিয়ার মধ্যে গ্রামের কারির বাজারে মাছের আড়ৎ নিয়ে বিরোধ চলছে। যার সূত্র ধরে রোববার দুপুরে নাসিম মিয়া ও আনু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন নাসিম মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনও পাইনি। তবে ওই এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে এতিম শিশুকে ধর্ষণ ! দুই কিশোর আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কৃষি বিপণন অধিদপ্তর নিরাপদ খাদ্য বাজারজাতকরণে ভূমিকা রাখছে ---প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মধ্যরাতে সিলেটে ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ১৮ দিনে ১২ টন আম বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করছেন তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এবারের বিশ্বকাপের বল চলবে ব্যাটারির চার্জে, দাম কত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মন্ত্রী আরিফের আশ্বাস, সিলেটে স্থগিত পরিবহণ ধর্মঘট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce