আজ মধ্যরাতে সিলেটে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বিজ্ঞপ্তি

জুন / ০৬ / ২০২৬

আজ মধ্যরাতে সিলেটে ঝড়-বৃষ্টির আশঙ্কা
ad-spce

সিলেট বিভাগের ওপর দিয়ে আজ (শনিবার) দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।


শনিবার (৬ জুন) বিকেলে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।


এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

 

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর ঝড়-বৃষ্টি চলাকালে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

আজ মধ্যরাতে সিলেটে ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ১৮ দিনে ১২ টন আম বিক্রি করে দৃষ্টান্ত স্থাপন করছেন তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এবারের বিশ্বকাপের বল চলবে ব্যাটারির চার্জে, দাম কত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মন্ত্রী আরিফের আশ্বাস, সিলেটে স্থগিত পরিবহণ ধর্মঘট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৫০ বছর ধরে একটি পরিবার বানায় বিশ্বকাপ ট্রফি, কতটুকু স্বর্ণ আছে এতে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব পরিবেশ দিবসে রাতারগুলে বৃক্ষরোপন, প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি ও আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সীমান্তে বিজিবির মাইকিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce