এবারের বিশ্বকাপের বল চলবে ব্যাটারির চার্জে, দাম কত

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৬ / ২০২৬

এবারের বিশ্বকাপের বল চলবে ব্যাটারির চার্জে, দাম কত
ad-spce

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রযুক্তিগত উদ্ভাবনের কারণেও ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই বৈশ্বিক আসর। এবারের বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’ হবে একটি ব্যাটারিচালিত স্মার্ট বল, যা ম্যাচ পরিচালনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাকে আরও নির্ভুল করতে সাহায্য করবে।


ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাসের এই বলে রয়েছে ৫০০ হার্টজ গতির একটি উন্নত মোশন সেন্সর, যা বলের প্রতিটি স্পর্শ, গতিপথ ও নড়াচড়া তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ভিএআর সিস্টেমে তথ্য পাঠাবে। এর মাধ্যমে অফসাইড, হ্যান্ডবলসহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে।


অ্যাডিডাস জানিয়েছে, বলটির সেন্সর সচল রাখতে ম্যাচের আগে বিশেষ চার্জিং স্টেশনে বলগুলো চার্জ করা হবে। একবার পূর্ণ চার্জে বলটি টানা প্রায় ছয় ঘণ্টা সক্রিয়ভাবে ব্যবহার করা যাবে। মাঠের বাইরে গেলে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ‘হাইবারনেশন মোডে (নিষ্ক্রিয় অবস্থা)’ চলে যায়, ফলে ব্যাটারির স্থায়িত্ব কয়েক দিন পর্যন্ত বজায় থাকে।


অ্যাডিডাস ট্রাইওন্ডা’ বলে প্রযুক্তির পাশাপাশি নকশাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লাল, সবুজ ও নীল রঙের সমন্বয়ে তৈরি বলটিতে কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা চিহ্নের প্রতীকী ব্যবহার রয়েছে। ‘তিন তরঙ্গ’ বা ‘থ্রি ওয়েভস’ ধারণা থেকেই এসেছে ‘ট্রাইওন্ডা’ নামটি।


বাজারেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে এই বিশ্বকাপ বলটি। অ্যাডিডাস ট্রাইওন্ডা চারটি সংস্করণে পাওয়া যাবে—প্রো, কম্পিটিশন, লীগ ও ক্লাব। এর মধ্যে ‘প্রো’ সংস্করণটি বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, যেখানে সংযুক্ত সেন্সর প্রযুক্তি এবং ফিফা কোয়ালিটি প্রো সার্টিফিকেশন রয়েছে।


সংস্করণভেদে বলটির দাম প্রায় ২৫ থেকে ১৭০ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন প্রো সংস্করণের মূল্য ১৫০ থেকে ১৭০ ডলার। আর সাধারণ ব্যবহারকারীদের জন্য লীগ ও ক্লাব সংস্করণের দাম ২৫ থেকে ৬০ ডলারের মধ্যে।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

এবারের বিশ্বকাপের বল চলবে ব্যাটারির চার্জে, দাম কত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মন্ত্রী আরিফের আশ্বাস, সিলেটে স্থগিত পরিবহণ ধর্মঘট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৫০ বছর ধরে একটি পরিবার বানায় বিশ্বকাপ ট্রফি, কতটুকু স্বর্ণ আছে এতে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব পরিবেশ দিবসে রাতারগুলে বৃক্ষরোপন, প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি ও আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট সীমান্তে বিজিবির মাইকিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce