ধর্মপাশার হাওরে ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে গ্যাস নির্গমন

পুণ্যভূমি ডেক্স

মে / ১৮ / ২০২৬

ধর্মপাশার হাওরে ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে গ্যাস নির্গমন
ad-spce

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে।


সোমবার দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা ঘটে। যা দেখতে ভিড় করেন স্থানীয়রা।


উপজেলা প্রশাসন ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ধর্মপাশার রাজাপুরের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষে এরই মধ্যে পুরো হাওর পানিতে টইটম্বুর। হঠাৎ হাওরে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস ওপরে উঠতে থাকে।


পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন।


স্থানীয় বাসিন্দা রকি মিয়া বলেন, হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। সেটি দেখতে আমরা এখানে ভিড় করেছি।


ধর্মপাশার পাইকুরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, এই গ্রামের অনেক জায়গায় গ্যাসের ক্ষণি রয়েছে। তবে আজ দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে ওপরে উঠতে থাকে। বিষয়টি জেনে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।


ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে অনেকেই আমাকে কল দিয়েছে। এই বছরের জানুয়ারিতে একই জায়গা থেকে গ্যাস উঠেছিল। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি যাচাই করা হবে।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

ধর্মপাশার হাওরে ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে গ্যাস নির্গমন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে প্রায় ২ কোটি টাকার পণ্য আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে --বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটির বৈঠক: বাংলাদেশের ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৪টি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২৬শে মে আরাফাত দিবস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce