সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৪

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৮ / ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৪
ad-spce

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।


সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।


সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


তিনি জানান, হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ad-spce

হবিগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাজেট ২০২৬-২৭ সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত স্টাফদের বেতন নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরাকে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে ইসরায়েলের হামলা, একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুপুরের মধ্যে সিলেটসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আধুনিক হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন লাইন: সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce