শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৭ / ২০২৬

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু
ad-spce

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। 


রোববার দুপুরে উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন সামছু মিয়া (৩০)। তাদের বাড়ি রংপুর জেলায়।


শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুরে ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এর আগে গতকাল শনিবার বিকেলে একই স্থানে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম (২৫) ও মো. সিয়াম (১৮) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, আহতদের একজন এনামুল মিয়া ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এনামুল ও সিয়ামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।


শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, গতকাল একই স্থানে দুইজন গুরুতর আহত হয়েছিলেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্মপাশায় মাছের আড়ৎ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে এতিম শিশুকে ধর্ষণ ! দুই কিশোর আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কৃষি বিপণন অধিদপ্তর নিরাপদ খাদ্য বাজারজাতকরণে ভূমিকা রাখছে ---প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ মধ্যরাতে সিলেটে ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce