দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

পুণ্যভূমি ডেক্স

মে / ১৭ / ২০২৬

দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
ad-spce

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দিনদুপুরে পৃথক দুটি স্থানে একই কায়দায় দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আতংক বিরাজ করছে।


রবিবার সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকা এবং উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় এ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিনে, একই ধরনের কৌশলে সংঘটিত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।


জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার পথরোধ করে। এসময় তারা পিস্তল ও দেশীয় রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।


অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। পরে রামদা দেখিয়ে ভয় দেখিয়ে তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।


শিক্ষিকা শিল্পী রানী পাল জানান, সকালে স্কুলে যাওয়ার পথে সড়কে কোনো রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তিন যুবক মোটরসাইকেলে এসে পিস্তল ও রামদা দেখিয়ে তার গলার চেইন ও কানের দুল টেনে নিয়ে যায়। তিনি বলেন, মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট থাকলেও অন্য দুজনের মুখ খোলা ছিল। যাওয়ার সময় ছিনতাইকারীরা কাউকে বিষয়টি জানালে ক্ষতি করারও হুমকি দেয়। ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।


অপর শিক্ষিকা লাকী রানী দাস বলেন, স্কুলের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে তিন যুবক এসে রিকশার গতিরোধ করে। তাদের একজন রামদা উঁচিয়ে ভয় দেখিয়ে তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দিনের আলোতে প্রকাশ্যে এমন ঘটনায় তিনি ভীত ও আতঙ্কিত বলে জানান।


এই বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান,ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ ঘটনায় শিক্ষক সমাজেও  নবীগঞ্জের এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।

ad-spce

হবিগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী বিমানবন্দর প্রকল্প : ৫ বছরেও ক্ষতিপূরণ পাননি জমির মালিকেরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দুবাই ট্যাক্সি কোম্পানির সাক্ষাৎ; ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মোটরসাইকেল চালকরা সাধারণত সম্পদশালী নন, করারোপ উচিত নয়: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের ফলে হৃদরোগ, স্ট্রোক অন্ধত্ব ও কিডনি নষ্টের মত মারাত্মক সমস্যা হতে পারে : প্রফেসর ডা. এম এ আহবাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, বাংলাদেশের রান ২৫০ ছাড়াল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম সেশনে ৩ উইকেটে ১০১ রান তুলেছে বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce