লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৮ / ২০২৬

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের
ad-spce

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে তারা জানিয়েছে, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও আশপাশের জলপথে ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েল সংশ্লিষ্ট যেকোনো জাহাজ চলাচল করতে পারবে না।


হুতিরা বলছে, গাজায় চলমান ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। একইসঙ্গে তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে।


বিবৃতিতে হুতিরা স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, ইসরায়েল যদি তার সামরিক অভিযান আরও বাড়ায় বা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে তারাও হামলার পরিধি বাড়াবে। গোষ্ঠীটি দাবি করেছে, শুধু ইয়েমেনের স্বার্থেই নয়, বরং ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের প্রতি সংহতি জানিয়েই তারা এই অবস্থান নিয়েছে।


হুতিরা আরও বলেছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের জনগণের বিরুদ্ধে অন্যায় ও অবরোধ চলতে থাকলে আমরা চুপ করে বসে থাকব না। প্রতিরোধের অংশ হিসেবে আমাদের অভিযান চলতেই থাকবে।


এদিকে রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময় হুতিরাও হামলায় অংশ নেওয়ার দাবি করেছে।


হুতিদের ভাষ্যমতে, তারা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন জাফা এলাকায় গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


সূত্র: দ্য ন্যাশনাল

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত স্টাফদের বেতন নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরাকে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে ইসরায়েলের হামলা, একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুপুরের মধ্যে সিলেটসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আধুনিক হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন লাইন: সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন সরকারের বাজেট উপস্থাপন ১১ জুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce