কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

পুণ্যভূমি ডেক্স

অক্টোবর / ১৭ / ২০২৬

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬
ad-spce

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টে লাগা এ আগুন ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।


ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ৬ টি লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।


রিসোর্টটি পুরোপুরি কাঠের নির্মিত হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য ...অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হলেন বজলুর রশিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নিঃস্বার্থে যারা মানবসেবা ও কল্যাণমূলক কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ----সহকারী হাই কমিশন অনিরুদ্ধ দাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

"মিট আপ" রেষ্টুরেন্টের উদ্বোধন! খাবারের মান আগে, প্রচার পরে বললেন মাহে ফেরদৌস জলিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের মায়ের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে সরকার: শ্রমমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট ---------------- বাণিজ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে মূহুর্তেই ট্রেনের টিকিট গায়েব, তদন্তে পিবিআই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপের পুরস্কার বিতরণ সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce