যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের মায়ের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর / ১০ / ২০২৬

যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের মায়ের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ad-spce

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সানরাইজ ও স্পেক্ট্রাম রেডিও বাংলার পরিচালক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বাদ জোহর নগরীর ৪৬, কুয়ারপারস্থ ‘বায়তুল বাঘা’ বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।


কুলখানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খতমে কুরআনে অংশ নেয় লালাদীঘির পার দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। দোয়া মাহফিলের পূর্বে মরহুমার স্মরণে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন লালাদীঘির পার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মোহাম্মদ এহসানুল হক।

পরবর্তীতে মরহুমার আত্মার মাগফেরাত, পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা এবং সকল প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাজিরবাজার জামেয়া ইসলামিয়ার স্বনামধন্য শিক্ষক মাওলানা আব্দুর রহমান ইউসুফ।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে মরহুমার প্রতি শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করায় আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শোকরিয়া জ্ঞাপন করেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র রোটারিয়ান হুমায়ুন ইসলাম কামাল।

উল্লেখ্য, গত বছর (২০২৫ সালের) ১০ অক্টোবর ৮৫ বছর বয়সে নিজ বাসভবনে ইন্তেকাল করেন হুসনে আরা বেগম। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালের মায়ের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রমিকের চিকিৎসা ও মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে সরকার: শ্রমমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট ---------------- বাণিজ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে মূহুর্তেই ট্রেনের টিকিট গায়েব, তদন্তে পিবিআই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপের পুরস্কার বিতরণ সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ট্রেন চালকের রসিকতা, সিলেট বলে কথা!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce