র‌্যাবের নতুন নাম এসআরবি, প্রথম দিনেই তিতাস ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর / ১৬ / ২০২৬

র‌্যাবের নতুন নাম এসআরবি, প্রথম দিনেই তিতাস ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ad-spce

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নাম পরিবর্তন করে এখন থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে গ্যাজেট প্রকাশের পর বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন নামে যাত্রা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনী।


নতুন নামে কার্যক্রম শুরুর দিনেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দুই কিশোরী নৃত্যশিল্পীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি মুজাহিদকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে এসআরবি।


বুধবার দুপুরে র‌্যাব-৯ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক উয়িং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী পিএসসি, জিডি (পি)। 


তিনি জানান, বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।


এসআরবি-৯ অধিনায়ক বলেন, ওই মামলার অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নতুন বাহিনীর কার্যক্রমের বিষয়ে তিনি জানান, পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধারে এসআরবিকে প্রধান ভূমিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে তথ্য সংগ্রহে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা চালানো হয়েছে।


তাজমিনুর রহমান চৌধুরী বলেন, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে।


অস্ত্র উদ্ধারের এই কার্যক্রমে সব সচেতন নাগরিকের পাশাপাশি বিশেষ করে সিলেট অঞ্চলের গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন এসআরবি-৯-এর অধিনায়ক।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

র‌্যাবের নতুন নাম এসআরবি, প্রথম দিনেই তিতাস ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি অব প্যাটারসন নিউ জার্সির ডেপুটি মেয়র আবু সুফিয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মিছবাহ জামাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাদের, নাছিম, আরাফাত, পরশ ও নিখিলের সম্পত্তি বাজেয়াপ্ত: তাদের কত সম্পদ ও আর্থিক মূল্য কত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল সিলেট মহানগর বিএনপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce