সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপের পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর / ০৬ / ২০২৬

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপের পুরস্কার বিতরণ সম্পন্ন
ad-spce

পূর্ব লন্ডনের হেসেল স্ট্রিটে অবস্থিত সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের আয়োজনে নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য নাজমুল ইসলাম। পরে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান আব্দুল বায়েছ শিপু ও ইফতেখার আহমদ।


সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল বাসির।


নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বাছাই করা ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে আব্দুর রহমান খান সুজা ও বারেক জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মিলাদ ও আনোয়ার জুটি রানার্সআপ এবং পারভেজ ও কলম জুটি দ্বিতীয় রানার্সআপ হন। বিজয়ীদের হাতে গোল্ড কাপের ট্রফি ও নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, খেলাধুলা মানুষের জীবনে মানসিক শান্তি ও আনন্দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাউন্ডটেক ক্যারাম ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ক্লাবের পক্ষ থেকে সহযোগিতার জন্য আবেদন করা হলে কাউন্সিলের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ-এর সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ; LB24-এর ম্যানেজিং এডিটর ও ইউরো বাংলা-এর সম্পাদক এবং তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল; লন্ডন বাংলা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি, আইওন টিভির চিপ রিপোর্টার আব্দুল কাদির মুরাদ প্রমুখ।

ad-spce

প্রবাস সংবাদ

ad-spce

সর্বশেষ আপডেট

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপের পুরস্কার বিতরণ সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ট্রেন চালকের রসিকতা, সিলেট বলে কথা!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce