সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

পুণ্যভূমি ডেক্স

অক্টোবর / ০২ / ২০২৬

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ad-spce

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।


মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।


গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬দশমিক০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৯ মিলিমিটার।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিসিক ছাড়লেন আলোচিত প্রকৌশলী আলী আকবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce