বিজ্ঞপ্তি
অক্টোবর / ১১ / ২০২৬
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পূ্র্ব লন্ডনের ২৮ ভালেন্স রোডে "মিট আপ" রেষ্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে একটি ভোজসভা অনুষ্ঠিত হয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃটেনে বেড়ে ওঠা বৃটিশ বাংলাদেশী প্রজন্ম হলো আমাদের ভবিষ্যত।
হোক বাংলাদেশ কিংবা প্রবাসে,
আমাদের ছেলেমেয়েরা চায় প্রতি সপ্তাহান্তে নিজের পরিবার নিয়ে কিছুটা সময় আনন্দে কাটাতে।
তারা বলেন, অনেক সময় দেখা যায় আমাদের ছেলেমেয়েরা বন্ধু বান্ধব নিয়ে টার্কিশ খাবার, কিংবা চাইনিজ খাবার খেয়ে বাড়ি ফেরে আবার কেউ কেউ মুভি দেখতে যায় আশ পাশের কোন ভিউ সিনেমাতে।
কিন্তু আমরা যদি তাদেরকে সঠিক পরিবেশে বসার জায়গা বা দেশীয় সংস্কৃতিতে সময় কাটানোর কোন ভাল পরিবেশে স্থান দিতে পারি নিশ্চয়ই তাদেরকে আমরা আমাদের কাছে পাবো।
সেই প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত করা উচিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মাহে ফেরদৌস জলিল প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন আমরা অনেকে বাবসা শুরু করার সাথে কাস্টমারের কথা বা খাবারের মান বা সার্ভিসের চিন্তা না করে প্রচারের দিকে বেশি মনোযোগী হয়ে যাই।
অবশ্যই প্রচার প্রসার প্রয়োজন, কিন্তু তার আগে নিজকে দেখতে হবে খাবারের মান বা কাস্টমারের চাহিদা, তখন ভালোভাবে প্রচার প্রসার প্রয়োজন। বিশেষ অতিথি ছিলেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট বাংলা টাউন গ্রুপের চেয়ারম্যান রফিক হায়দার এবং বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন "মিট আপ" এর অন্যতম সত্বাধীকারী মিজানুর রহমান, স্বাগত বক্তব্য প্রদান করেন 'মিট আপ' এর অন্যতম সত্বাধীকারী আব্দুল ওয়াহিদ, খলিলুর রহমান, জিয়াউল ইসলাম শানুর, জাহেদ হোসেন এবং ইফতেখার হোসেন।
অনুষ্ঠান শেষে ভোজসভায় আরো উপস্থিত থেকে তাদের নতুন ব্যবসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসেন, রানার টিভির ফাউন্ডার আ স ম মাসুম, প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ,জয়েন্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু,অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রাহমান খান শাহিন, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সাল মাহমুদ,রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের প্রেসিডেন্ট লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার মোহাম্মদ অহিদ উদ্দিন, চ্যানেল এস রিপোর্টার কামরুল আই রাসেল, বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার ও কবি হাফসা নুর সহ সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার এলবি২৪ টিভির হেড অব নিউজ মিছবাহ জামাল।
'মিট আপ' এর সফলতা কামনা করে পরিশেষে দোয়া করেন জাহেদ হোসেন।বিজ্ঞপ্তি