বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

বিজ্ঞপ্তি

জুন / ১৫ / ২০২৬

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির
ad-spce

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব, বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।  


রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।


শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের ব্যবস্থার কারণেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে রেড নোটিস বা আন্তর্জাতিক পর্যায়ের উদ্যোগও বর্তমান সরকারের সময় যথাযথভাবে নেওয়া হয়নি।


তিনি আরও বলেন, বেনজীরের গ্রেপ্তার বাংলাদেশের জন্য একটি অর্জন হলেও বিষয়টি নিয়ে অতি উৎসাহ দেখানোর সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দীর্ঘদিন পর একটি অর্থবহ নির্বাচনের প্রত্যাশা থাকলেও ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে তারা নির্বাচন মেনে নিয়েছেন।


তিনি আরও দাবি করেন, নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারত।


সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি দেওয়া হচ্ছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল,দৈনিক পুণ্যভূমির প্রকাশকের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নান্দনিক কমপ্লেক্সে রূপান্তর হচ্ছে সিলেটের যে দুই মাজার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ---খন্দকার মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত ‘বাঁ পায়ের জাদুকর’, নেপথ্যে যে কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce