অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল,দৈনিক পুণ্যভূমির প্রকাশকের শোক

নিজস্ব প্রতিবেদক

জুন / ১৩ / ২০২৬

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল,দৈনিক পুণ্যভূমির প্রকাশকের শোক
ad-spce

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজউন)


তিনি শনিবার (১৩ জুন) রাত ১.৩০ মিনিটে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৯ বছর।

মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক পুণ্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি,প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন আল্লাহ যেনো মরহুমকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন পাশাপাশি পরিবারকে সবর করার তৌফিক দান করেন।


ফরিদ উদ্দিন চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৪৭ সালে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট আলিয়া মাদরাসা থেকে ১৯৫৯ সালে দাখিল, ১৯৬৩ সালে আলিম, ১৯৬৫ সালে ফাজিল, ১৯৬৭ সালে কামিল পাস করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালে সিলেট এমসি কলেজ থেকে বিএ পাস করেন।


কর্মজীবনের শুরুতে তিনি সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়ার অধ্যক্ষ ছিলেন। তিনি সিলেট নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, মেজরটিলা আল-আমীন জামেয়া উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা এবং সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কানাইঘাটের তালবাড়ী “জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা” প্রতিষ্ঠা করেন। 


তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে জামায়াতের প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে জয়লাভ করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল,দৈনিক পুণ্যভূমির প্রকাশকের শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নান্দনিক কমপ্লেক্সে রূপান্তর হচ্ছে সিলেটের যে দুই মাজার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ---খন্দকার মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত ‘বাঁ পায়ের জাদুকর’, নেপথ্যে যে কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এতিম শিশুদের মাঝে রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের মৌসুমী ফল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হার্টের রিংয়ে ভ্যাট প্রত্যাহার, দাম কমতে পারে ২০ হাজার টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬০ নিত্যপণ্যে কর ছাড়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce