নান্দনিক কমপ্লেক্সে রূপান্তর হচ্ছে সিলেটের যে দুই মাজার

নিজস্ব প্রতিবেদক

জুন / ১২ / ২০২৬

নান্দনিক কমপ্লেক্সে রূপান্তর হচ্ছে সিলেটের যে দুই মাজার
ad-spce

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারকে কেন্দ্র করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। মাজার দুটিকে আধুনিক ও নান্দনিক ইসলামী কমপ্লেক্সে রূপান্তরের পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ।


শুক্রবার (১২ জুন) বেলা দেড়টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. সারওয়ার আলম বলেন, ‘সিলেটের দুটি বড় ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার। আমরা এই দুই মাজারকে কেন্দ্র করে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এই দুটি প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এরপর ধাপে ধাপে অন্যান্য মাজারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে আমরা এই দুটি গুরুত্বপূর্ণ মাজারের ব্যবস্থাপনা, কার্যক্রম এবং সার্বিক পরিবেশকে একটি নির্দিষ্ট মানদণ্ডের মধ্যে আনার চেষ্টা করছি। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য বিষয় এবং প্রতিষ্ঠান সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হবে।’


মাজারে প্রশাসক নিয়োগের সম্ভাবনা রয়েছে কি- না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এই মুহুর্তে বলা মুশকিল। তবে এখন আমাদের প্রধান লক্ষ্য হলো মাজারকে একটি আধুনিক ও সুন্দর ইসলামী কমপ্লেক্সে রূপান্তর করা এবং একই সাথে মাজারের আয়-ব্যয়ের হিসাবটা করা। এই হিসাবটি যেন স্বচ্ছ হয় সেই বিষয়ে নজর দেওয়া। অন্যদিকে মাজারের আয়-ব্যায়ের হিসাব যেন জনসম্মুখে রাখা হয়। যাতে সাধারণ জনগন যেন দেখতে ও বুঝতে পারেন মাজারের আয়-ব্যায়ের টাকাটা কোথায় কোন খাতে ব্যয় করা হচ্ছে। আর তাকে জনসাধারণ যাতে তাদের মতামত দিতে পারে সেই ব্যবস্থা করা। এখন থেকে সরকারের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।’


মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিদেরও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিরাও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিদিন কত টাকা আয় হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে এবং আর্থিক লেনদেনের সকল তথ্য যথাযথভাবে রেকর্ড ও সংরক্ষণ করা হবে। শাহজালাল (রহ.) মাজার ও শাহপরাণ (রহ.) মাজারের সার্বিক কার্যক্রমের ওপর সরকারের নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।’


পরিদর্শনের সময় হযরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লীগণ এবং জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত ছিলেন।


মাজার কমিটির পক্ষ থেকে দৈনিক পুণ্যভূমির প্রতিবেদককে জানানো হয় কোন ভক্ত মাজারে দান করতে হলে কারো হাতে অর্থ প্রদান না করে তা যেনো দান বাক্সে প্রদান করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

নান্দনিক কমপ্লেক্সে রূপান্তর হচ্ছে সিলেটের যে দুই মাজার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ---খন্দকার মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনার অনুশীলনে অনুপস্থিত ‘বাঁ পায়ের জাদুকর’, নেপথ্যে যে কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এতিম শিশুদের মাঝে রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের মৌসুমী ফল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হার্টের রিংয়ে ভ্যাট প্রত্যাহার, দাম কমতে পারে ২০ হাজার টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬০ নিত্যপণ্যে কর ছাড়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে যা করণীয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce