তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৯ / ২০২৬

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
ad-spce

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরেকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।


ট্রাকচাপায় নিহত নাহিদ সরদার (৩৩) উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লি গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে ট্রাকচালকের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার।


বাগবিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে মোটরসাইকেলে করে নিজ গ্রাম পেড়লি যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিয়ে এসে ট্রাকচালক সুজাত তার গাড়ি লক্ষ্য করে চাপা দেন। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, বাগ্‌বিতণ্ডার পর ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিলেন। দিবাগত রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বন্ধু জিহাদকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।


তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় পাম্প ম্যানেজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।


বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১০ জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অতুলনীয় মিডিয়া ব্যক্তিত্ব হেনা কবির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সচিবালয়ে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাগরে ডুবে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিরাইয়ে শোকের মাতম, গ্রিস যাওয়ার পথে নিহত- ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce