নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

পুণ্যভূমি ডেস্ক

মার্চ / ২৯ / ২০২৬

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
ad-spce

গত বছরের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আজ শনিবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।


নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার এক দিন পরই তাদের গ্রেপ্তার করা হলো।


কাঠমান্ডু থেকে এএফপি জানায়, কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী  বলেন, ‘আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’


গত বছর নেপালে জেন-জি’র তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী ওলি পদত্যাগে বাধ্য হন। এতে তার সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের পর ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।


সহিংসতা তদন্তে গঠিত কমিশন জানিয়েছে, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৬ জন নিহত হন।


প্রথম দিনের বিক্ষোভে অন্তত ২০ জন তরুণ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার জেরে ওই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তবে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্ভোগের কারণে বহুদিন ধরেই জনমনে অসন্তোষ দানা বেঁধেছিল। 


পরদিন সারা দেশে  আন্দোলন ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ও সরকারি অফিসগুলোতে আগুন দেওয়া হয়। ফলে ওলির সরকার পতন ঘটে।


অন্তর্বর্তী সরকারের সময় গঠিত তদন্ত কমিশন সুপারিশ করেছে, ওলি ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা উচিত।


তাদের প্রতিবেদনে বলা হয়, ‘গুলি চালানোর কোনো আদেশ দেওয়া হয়েছিল কি না, তা প্রমাণিত হয়নি। 


তবে গুলি থামাতে বা নিয়ন্ত্রণ করতে কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি এবং তাদের অবহেলাজনিত আচরণের কারণে বেশ কিছু শিশুও প্রাণ হারিয়েছে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরলেও পদ্মায় বাসডুবিতে প্রাণ হারালেন নাসিমা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের জিন্দাবাজারে বেপরোয়া হিজড়াদের আক্রমন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce