সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

পুণ্যভূমি ডেক্স

মে / ১২ / ২০২৬

সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
ad-spce

আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল হাসপাতালটি। কিন্তু যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ভবনটি নির্মাণ হয়নি। তাই হাসপাতাল ভবন নির্মাণের পর এর দায়িত্ব নিতে যায়নি সরকারের কোন বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয় গণপূর্ত বিভাগের মাধ্যমে নির্মিত এ হাসপাতাল সম্পর্কে তারা কিছুই জানে না। মন্ত্রনালয়কে অবগত না করে ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নির্মাণ করায় হাসপাতালটির দায়িত্ব তারা নিবে না। ফলে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশে নির্মিত আড়াইশ’ শয্যার জেলা হাসপাতালটি পড়ে আছে অব্যবহৃতভাবে। 


সিলেটের ‘বেওয়ারিশ’ এই হাসপাতালটির দিকে এবার নজর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২ মে সিলেট সফরে এসে তিনি সিলেট জেলা হাসপাতালটি চালুর আশ্বাস দিয়েছিলেন। এবার তিনি হাসপাতালটি চালুর নির্দেশ দিয়েছেন।  


সিলেট জেলা হাসপাতাল অব্যবহৃত অবস্থায়  পড়ে থাকার সংবাদ দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন।


প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের সিলেট জেলা হাসপাতলসহ দেশের বিভিন্ন জেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ৬টি হাসপাতাল দ্রুত পরিদর্শন করে চালুর নির্দেশ দেন। 


একই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আগামী ২ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে।


প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট নগরীর ১০ এলাকায় মিলছে অল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টিসিবির কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ভারী বৃষ্টির সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ট্রাফিক আইন ভাঙ্গলেই ডিমেরিট পয়েন্ট, বাতিল হতে পারে লাইসেন্স

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অটোমেশন সিস্টেমে বদলে যাচ্ছে ভূমি সেবা, কমছে দালালের দৌরাত্ম্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce