বিজ্ঞপ্তি
মে / ০৯ / ২০২৬
রাতারগুল জলার বন থেকে উদ্ধার করা প্রায় দুইশহত প্লাস্টিকের মাছ ধরার ফাঁদ পুড়িয়ে দিয়েছেন পরিবেশবাদী ও রাতারগুলের গ্রামবাসী। স্থানীয় ভাবে 'ইছাকুইন' নামের এই ফাঁদ পানিতে ফেলে যায় চোরা শিকারীরা। এতে আটকা পড়ে মাছের পোনা, ছোট চিংড়ি, কাকড়া, ব্যাঙ সাপ সহ বিভিন্ন জলজ প্রাণ। ধরিত্রীর রক্ষায় আমরা ধরার সদস্য ও রাতারগুল গ্রামের সুনা মিয়ার নেতৃত্বে এইসব ফাঁদ উদ্ধার করা হয়। শনিবার(৯ মে) রাতার গোল মাঝের ঘাটে এই গুলো পুড়িয়ে দেয়া হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার), সদস্য সচিব আব্দুল করিম কিম, পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এর ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী, পরিবেশ কর্মী নাহিদ পারভেজ বাবু, রাতারগুল গ্রামের আমির আলী, আরব আলী, ফখরুল ইসলাম, মিনহাজ উদ্দিন এবং দুলু মিয়া প্রমুখ।