সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

বিজ্ঞপ্তি

মে / ১৭ / ২০২৬

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
ad-spce

সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। রবিবার (১৭ মে) সন্ধ্যায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ফেডারেশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একইদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে শ্রমিক নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।


জানা গেছে, গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ কয়েকজন শ্রমিক নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ওই মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে গত ১৪ মে এক জরুরি সভা থেকে ১৯ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেন। পরে এসএমপি কমিশনারের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভার পর এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।


রবিবার (১৭ মে) জরুরি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সজিব আলী। সভায় বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সভা শেষে নেতৃবৃন্দরা জানান, এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ নেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। পাশাপাশি প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না বলেও তিনি জানান। এর প্রেক্ষিতে আগামী ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে শুরু হওয়ার কথা থাকা অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।


উক্ত জরুরি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা ট্রাক পিকাপ কার্ভড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতছির আলী, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা ইমা লেগুনা হিউম্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক ইনসান আলী ও ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী বিমানবন্দর প্রকল্প : ৫ বছরেও ক্ষতিপূরণ পাননি জমির মালিকেরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে দুবাই ট্যাক্সি কোম্পানির সাক্ষাৎ; ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মোটরসাইকেল চালকরা সাধারণত সম্পদশালী নন, করারোপ উচিত নয়: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের ফলে হৃদরোগ, স্ট্রোক অন্ধত্ব ও কিডনি নষ্টের মত মারাত্মক সমস্যা হতে পারে : প্রফেসর ডা. এম এ আহবাব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, বাংলাদেশের রান ২৫০ ছাড়াল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম সেশনে ৩ উইকেটে ১০১ রান তুলেছে বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিছনাকান্দিতে পাহাড়ি ঢলে তলিয়ে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, সাড়ে ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce