বিজ্ঞপ্তি
মে / ১৫ / ২০২৬
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী -এর সঙ্গে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার(১৫ মে) সিলেট নগরীর মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে উপপ্রধান তথ্য অফিসার মন্ত্রীকে তাঁর বিভিন্ন সরকারি কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত কর্মসূচির নির্বাচিত আলোকচিত্র সংবলিত একটি ফটো অ্যালবাম সৌজন্যস্বরূপ প্রদান করেন।
সংক্ষিপ্ত আলাপচারিতায় মন্ত্রী আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আঞ্চলিক তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সরকারের ইতিবাচক কার্যক্রম প্রচারে তথ্য কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আঞ্চলিক তথ্য অফিসকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি তথ্য সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।