সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

পুণ্যভূমি ডেক্স

মে / ১৯ / ২০২৬

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি
ad-spce

সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পালটা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।



বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি মঙ্গলবার (১৯ মে) জানান, বিএসএফের গুলি ছোঁড়ার পর পরই আমাদের সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে নজরদারিও বাড়ানো হয়েছে। 


বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করে।


পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্মপাশার হাওরে ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে গ্যাস নির্গমন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে প্রায় ২ কোটি টাকার পণ্য আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce